ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

হবিগঞ্জের মাধবপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জজন্মবার্ষিকী  ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, শিশুদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, ৭দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুর্বণজয়ন্তী মেলার উদ্বোধণ করা হয়। উপজেলা নিবার্হী কর্মকতা শেখ মঈনুল ইসলাম মঈন মেলার উদ্বোধন করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রাজ্জাক, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল ছাত্তার ভূইয়া, মৎস্য কর্মকর্তা আবু হাসান মোঃ ফরিদ, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাব্বির হাসান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑